ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পালানোর সময় সাবেক এমপির নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারী আটক

ভারতে পালানোর সময় ফেনী-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. ফরিদ মানিককে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছে।


আজ সোমবার (১২ আগস্ট) আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ইমিগ্রেশন পুলিশের হেফাজতে ছিলেন। পিএস মানিক ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে।


আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন সূত্র জানা যায়, ফেনী সদরের পাঁচগাছিয়া এলাকার মো. ফরিদ মানিক নামে এক ব্যক্তি ভারতে যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দরে আসেন। ইমিগ্রেশন পুলিশ নিশ্চিত হন যে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় তাকে ইমিগ্রেশন কার্যালয়ে বসিয়ে রাখা হয়। তিনি নিজাম হাজারীর ঘনিষ্ঠজন ও পিএস হিসেবেই পরিচিত।


আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. খায়রুল ইসলাম জানান, ওই ব্যক্তির নামে কোনো মামলা নেই। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর দেহরক্ষী পিএস মানিক পালিয়ে যান।


অভিযোগ রয়েছে, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাবেক এমপি নিজামউদ্দিন হাজারীর হয়ে নানা অপকর্ম করে এলাকায় আলোচিত মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক।

ads
ads
ads

Our Facebook Page

↑